ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মির্জাগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মির্জাগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারী ২০২৬


 মির্জাগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পটুয়াখালী: মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রবিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলসুম প্রায় এক মাস আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার (৩ জানুয়ারি) স্বামী সাইমন সেখানে আসে। ঘটনার দিন রাতে তারা ঘরের দোতলায় ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা উপরে গিয়ে দেখেন কুলসুমের নিথর দেহ পড়ে আছে এবং সাইমন সেখান থেকে পালিয়ে গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। লাশের পাশে পাওয়া ওড়না দিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করা হয়েছে। ঘাড়ে দাগ ও রক্তের আলামত রয়েছে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, এটি কুলসুমের দ্বিতীয় বিবাহ ছিল এবং তার চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, হত্যাকারী স্বামী সাইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:২৩   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ