ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

দুমকিতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারী ২০২৬


দুমকিতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

পটুয়াখালী: দুমকিতে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। আহতদের অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার রাজাখালী, থানাব্রীজ,পীরতলা বাজার, জলিশা,আনন্দ বাজার, লুথার্ন হেলথ কেয়ার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গ্রামীন ব্যাংক সড়ক এলাকায় অন্তত ৩০ জনের অধিক পথচারীকে কামড়িয়ে আহত করেছে একটি কুকুর।

আহতরা হলেন, আব্দুল্লাহ(১৯),তানিয়া(৩)উজ্জ্বল( ২৫),ইউসুফ(৩২),মাহিনুর বেগম(৩৮), মফিজুর রহমান(৭০),তানিয়া(২৮), জব্বার ঘরামী(৬০), রিমা(২০), মনোয়ারা বেগম (৫৫),ফরিদা বেগম(৫০),ও বশির(২০)। আঃ লতিফ খান(৯৫)সহ বাকীরা পটুয়াখালী ও বরিশালে চিকিৎসা নিচ্ছেন। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে কুকুরটি দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে শরীরের বিভিন্ন অংশে কামড়ে রক্তাক্ত করে। এতটাই হিংস্র সামনে যাকে পেয়েছে তাঁকেই কামড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা মাসুদ সরদার জানান, আমরা পবিপ্রবি আনসার ও উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ের সহায়তায় কুকুরটিকে আটক করে মেরে ফেলতে সক্ষম হয়েছি।
দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। গৃহপালিত কুকুরগুলোকে যথাসময়ে ভ্যাকসিন দেয়ার পরামর্শ দেয়া হয়েছপ।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক জানান, এ পর্যন্ত ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ নাই। বিভিন্ন কোম্পানি থেকে রোগীর স্বজনরা ভ্যাকসিন সংগ্রহ করছেন। আমরা আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা ফরিদা সুলতানা জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রানীসম্পদ কার্যালয় ও আনসার সদস্যদের মাধ্যমে কুকুরটি সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:১২   ২৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ