ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে এলপি গ্যাস মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

নবীগঞ্জে এলপি গ্যাস মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬


নবীগঞ্জে এলপি গ্যাস মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা
হবিগঞ্জ: নবীগঞ্জে এলপি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে মুল্য বৃদ্ধি ও মজুদ করে সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমান করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রত্যয় হাশেম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন।
জানাযায়, নবীগঞ্জে আউশকান্দি হীরাগঞ্জ বাজার ও ইমামবাড়ি বাজারে মজুদ ও মূল্য পরিশিষ্ট সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে যাচাই করা হয়। যাচাইকালে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৩০৬ টাকার স্থলে অতিরিক্ত মূল্য গ্রাহক হতে নেওয়ায় এবং নির্ধারিত পণ্য মজুদ করার মাত্রা হতে অতিরিক্ত পণ্য মজুদ করে রাখার কারণে দুইজন ডিস্ট্রিবিউটরকে জরিমানা করা হয় ও সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
পরে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক আউশকান্দি হীরাগঞ্জ বাজারের একতা এন্টারপ্রাইজের ব্যবসায়ী আজমান আলীকে ২০ হাজার টাকা ও ইমামবাড়ি বাজারের রহিমা এন্টারপ্রাইজ এর ব্যবসায়ী অলিউর রহমান সোহাগকে ২০,০০০ টাকা মোট ৪০ হাজার টাকা তাৎক্ষনিক জরিমানা আদায় করা হয়।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভুমি) প্রত্যয় হাশেম বলেন, সংশ্লিষ্ঠ ব্যবসায়ীদের এলপি গ্যাস মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রি করার তাদের কে জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০০:২৬   ১৩৮ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ