ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ


রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারী ২০২৬


 রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

রাজশাহী:  চলছে মৃদু শৈত্যপ্রবাহ ।এক দিন বিরতির পর আজ আবার তাপমাত্রা কমেছে। এর আগে চার দিন ধরে চলা শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল। সোমবার সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসাবে আজ রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম দফায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল গত ৩১ ডিসেম্বর। পরে টানা চার দিন শৈত্যপ্রবাহ চলেছে। এর মধ্যে গত শুক্রবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর গতকাল রোববার তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস হয়, ফলে শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল। ভোরের দিকে কুয়াশার মতো বৃষ্টি হলেও দুপুরে রোদের দেখা মিলেছিল। আজ বেলা ১১টা পর্যন্ত রোদ ওঠেনি, চারপাশ কুয়াশাচ্ছন্ন।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গতকালের চেয়ে আজ ২ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৬:২৯   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ