ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান

লালমোহনে ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬


লালমোহনে ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান

ভোলা: নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী, পথচারীদের আইন মেনে চলার ওপর জোর দিয়েছে ট্রাফিক পুলিশ। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগের পরও সচেতনতার অভাবে সড়কে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।

ফলে বাড়ছে ভোলা চরফ্যাশনে সড়কে দূর্ঘটনা, ট্রাফিক পুলিশ মনে করে— অবৈধ হাটবাজার, গণপরিবহনের বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের প্রবণতা, পাল্লা দিয়ে গাড়ি চালানো, আইন ভেঙে ইউটার্ন করা, নির্দেশনা না মেনে যানবাহন পরিচালনা করাসহ নানা কারণে সড়ক, মহাসড়কে দুর্ঘটনা ঘটে চলেছে।

এরই ধারাবাহিকতায় ভোলার লালমোহনে বৃহস্পতিবার থানার মোড় এবং চৌরাস্তায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে পরিচালনা করেন। তারা সিএনজির চালকগণকে বেপোয়ারা গতিতে গাড়ী না চালানোর পরামর্শ প্রদান করেন।

এ-সময় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া, ট্রাফিক সাইন সম্পর্কে সচেতনতা বাড়ানো, দুর্ঘটনার ধরন পর্যালোচনা করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এমনকি চালক ও যাত্রীদের মানসিকতার বিষয়গুলো নিয়ে কাজ করছে ট্রাফিক পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে দুর্ঘটনা কমাতে হলে পরিবহন মালিক- শ্রমিকদের যেমন সচেতন হতে হবে, সেইসঙ্গে জনসাধারণকেও সচেতন হতে হবে। চালকদের দক্ষ করে গড়ে তুলতে এবং মানসিক চাপ নিয়ে যেন গাড়ি চালাতে না হয়, সেজন্য মালিক এবং মালিকদের সংগঠনগুলোকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:৫৫   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ