ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » অসহায় নারীদের ঠিকানা নারী,পন্য যাচ্ছে বিদেশ

অসহায় নারীদের ঠিকানা নারী,পন্য যাচ্ছে বিদেশ


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬


 অসহায় নারীদের ঠিকানা নারী,পন্য যাচ্ছে বিদেশ
কুড়িগ্রাম: আগোত হামারগুলার সংসারত খুব অভাব আছিল, ছাওয়া পোয়া নিয়া খুব কষ্টে দিন চলছিল। এখন আর অভাব নাই। খুব শান্তিতে আছি। দুচোখে জল ঝড়িয়ে এ ভাবে কথা গুলো বলছিল.হতদরিদ্র বিধবা আয়শা বেগম (৫০)। তালাক প্রাপ্ত,স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র অসহায় ১০০০ হাজার নারী এখন স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার। উদ্দ্যোক্তা ফরিদা ইয়াসমিন তাদের সুখের সারথী। ১০ বছর আগে বেসরকারী এনজিও ”বিডিএসসি” প্রকল্পে চাকুরী করার সুবাদে ২০১৪ সালে এসব নারীদের নিয়ে কাজ শুরু করেন তিনি। নানা বাঁধা বিপত্তি পেরিয়ে এসব নারী যখন স্বপ্ন দেখছিলেন,তখন এনজিওরটির প্রকল্পের মেয়াদ ২০১৬ সালে শেষ হয়ে যায়।

কিন্ত ফরিদা ইয়াসমিন থেকে যান এই হতভাগ্য নারীদের সাথে।এবং নুতন করে ”নারী”(নারী অ্যাসেসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিসিয়েটিভ) নামের একটি সংগঠন প্রতিষ্টা করেন। প্রথমে অসামাজিক কাজে লিপ্ত চার শতাধিক নারীকে আলোর পথে এনে দুই টাকা থেকে ২৫ টাকা সঞ্চয় দিয়ে শুরু হয় জীবনযুদ্ধও অসহায় নারীদের নিয়ে পথচলা। তারা এখন প্রতিষ্টানটির অংশিদার(সেয়ার হেন্ডার) ও শ্রমিক। বর্তমানে প্রতিষ্টানটি নিজস্ব জমিতে,দ্বিতল ভবনসহ কয়েক কোটি টাকার সম্পদে পরিনত হয়েছে। পাটের আঁশ দিয়ে পরিবেশ সম্মত হাতে তৈরী করছেন পাপোষ, টেবিল ম্যাট,শিঁকা, মেকবাব, ব্যাগ,ফেবরিকের ব্যাগ, ঝুড়ি, টেবিল বানার, বেনী, শো-পিস, ঘর সাজানোর পন্য, সুতলী ও দৃষ্টিনন্দন ব্যবহার্য বহুমুখি পন্য তৈরী করছেন। তাদের তৈরী এসব পন্য রপ্তানী হচ্ছে আমোরিকা,অট্রোলিয়ায় ও চীন। বছরে প্রায় ২০ লাখ টাকার পন্য বিদেশে রপ্তানী হচ্ছে।

পাটের তৈরী এসব জিনিষ পত্রের চাহিদা ও বাড়তি উৎপাদনের সক্ষমতা থাকলেও দেশী বায়ার বা ক্রেতা না পাওয়ায় বাজারজাত করতে পারচ্ছেন না তারা। বদলে যাওয়ার স্বপ্নে যখন বিভোর তখন আর্থিক সংকটে পড়েছে জীবন সংগ্রমী নারীদের গড়ে তোলা প্রতিষ্টানটি। সরকারী পৃষ্টপোষকতা, স্বল্প সুদে লোন কিংবা ব্যক্তি পর্যায়ে আর্থিক সহায়তা পেলে এ অঞ্চলের নারীদের যেমন কর্মক্ষেত্র সৃষ্টি হবে তেমনি হাজার হাজার নারী পাবে স্বপ্নের ঠিকানা।এছাড়া সংগঠনটি বিভিন্ন দুর্যোগকালীন সময় আত্ব মানবতার সেবায় কাজ করেন।
উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম এলাকায় গড়ে উঠা ”নারী”প্রতিষ্টানে গিয়ে দেখা যায়, নারীদের কর্মচাঞ্চল্য। সবাই যে যার কাজে ব্যস্ত। কথা হয় কর্মরত শ্রমিক আফরোজা বেগম(৪৫), মৌসুমী বেওয়া(৪০), সালমা বেগম(৩৪),বেবী আক্তার (৩০)সহ অনেকের সঙ্গে। তারা বলেন, শুরুতে মাসে ৫০০ থেকে ১০০০ টাকা পেলেও এখন পাচ্ছি ৪০০০-৫০০০ টাকা। এছাড়া পাঁচ হাজার নারী অর্ডার নিয়ে বাড়ীতে বসে কাজ করেন।

এ কাজের সুবিধা হচ্ছে,বাড়ীতে সংসারিক কাজের ফাকে ফাকে একাজ করে বাড়তি আয় করছেন। মমিনা বেগম বলেন, আগে সামাজিক ভাবে আমাদের ঘৃনা ও অবহেলা করত। এখন পরিবারের লোকজনসহ সমাজের সবাই আমাদের সম্মান করে। এখানে কাজ শিখে অনেকে নিজেরাই উদ্দ্যোক্তা হয়েছেন। এমন দুজন উদ্দ্যোক্তা নুরিমা বেগম ও লাভলী বেগম বলেন, এ কাজ করে উদ্দ্যোক্তা হয়েছি, নিজের অভাব দুর করে,অনেক অসহায় নারীদের আলোর পথ দেখাচ্ছি। অসহার নারীর ঠিকানা এখন নারী।
নারী সংগঠনের উদ্দ্যোক্তা ও নির্বাহী পরিচালক, ফরিদা ইয়াসমিন বলেন, ১টি সেলাই মেশিন দিয়ে শুরু করলেও বর্তমানে ১০টি সেলাই মেশিন, ৫০টি তাঁত দিয়ে পন্য তৈরী করা হচ্ছে। কিন্ত দেশী বায়ার না পাওয়ায় অর্ডার পাওয়া যাচ্ছে না। ফলে আপাতত তাতের কাজ বন্ধ রয়েছে অর্ডার পেলে চালু করা হয়। ফলে প্রশিক্ষিত ১১২ জন নারী কর্মীরা কিছুটা অসুবিধায় পড়েছে। গ্রাহক ও দেশী বায়ার আকৃষ্ট করতে উৎপাদিত পন্যের শোরুমের,পাশা পাশি বিভিন্ন শিল্প মেলায় অংশ গ্রহন করে বায়ারদের মাধ্যমে বাজার জাতের চেষ্টা করা হচ্ছে। সরকারী ভাবে পরিবেশ সম্মত পাটের তৈরীপন্য ব্যবহার ও স্থানীয় প্রশাসন যদি বিভিন্ন অনুষ্টানে এসমস্থ পন্য উপহার হিসাবে দিত তাহলে মানুষ পাটের তৈরী পন্য ব্যবহারে উৎসাহিত হত বলে জানান তিনি।
শাহ মোহাম্মদ জোনায়েদ উপব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় কুড়িগ্রাম বলেন, নারী সংগঠনটি একটি হস্তশিল্প ও উৎপাদনমুখী ভাল প্রতিষ্টান অমরা তাকে সব ধরনের সহায়তা ও পরামর্শ দিয়ে থাকি। প্রতিটি মেলাতে অংশ গ্রহনের জন্য আহবান জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদুল হাসান বলেন,নারী সংগঠনটি পরিবেশ বান্ধব পাটর পন্য তৈরী করছে । আমরা প্রশাসনের পক্ষ থেকে সংগঠনটির সাথে কাজ করব। সেই সাথে সব ধরনের সহায়তাও দিব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:০৬   ৮৫ বার পঠিত  |               







রংপুর থেকে আরও...


উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
আগুন-লোহার টুংটাং শব্দে মুখর চারপাশ,দম ফেলানো সময় নেই কামারশালয়
নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
রাজারহাটে জাতীয় বিজ্ঞান- প্রযুক্তি সপ্তাহ
উলিপুরের ক্ষীরমোহন এখন দেশ ছেড়ে বিদেশে



আর্কাইভ