ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় অনুমোদন ছাড়াই চলছিলো ইটভাটার কাজ, তিন লাখ টাকা জরিমানা

ভাঙ্গায় অনুমোদন ছাড়াই চলছিলো ইটভাটার কাজ, তিন লাখ টাকা জরিমানা


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬


ভাঙ্গায় অনুমোদন ছাড়াই চলছিলো ইটভাটার কাজ, তিন লাখ টাকা জরিমানা

ফরিদপুর: ভাঙ্গায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ইটভাটাকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার সুফিয়া ব্রিকস ও এম এম ব্রিক্স ফিল্ড—ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কার্যক্রম চলছিলো। এছাড়াও পরিবেশগত শর্তও যথাযথভাবে প্রতিপালন করা হয়নি। এ কারণে এম এম ব্রিক্স ফিল্ডের মালিক মাওলানা আব্দুর রহমানকে এক লাখ টাকা এবং সুফিয়া ব্রিকসের মালিক সাইদুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:৩৯   ২৪৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ