ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে গ্রেফতার এড়াতে মৃত সেজেও শেষ রক্ষা হলো না নয়নের

দোহারে গ্রেফতার এড়াতে মৃত সেজেও শেষ রক্ষা হলো না নয়নের


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬


 দোহারে গ্রেফতার এড়াতে মৃত সেজেও শেষ রক্ষা হলো না নয়নের
ঢাকা: দোহার উপজেলার আলোচিত রশীদ বেপারী হত্যা মামলার অন্যতম আসামী এবং অন্য একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী জাহিদুল ইসলাম নয়ন(৪০)কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। এলাকায় দীর্ঘদিন নিজেকে মৃত বলে গুজব ছড়িয়ে আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়ল এই দুর্ধর্ষ অপরাধী। গ্রেফতারকৃত নয়ন দোহার উপজেলার গাজীরটেক গ্রামের শেখ শফিঊদ্দিনের ছেলে।
দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান,আটক দূর্ধষ নয়নের বিরুদ্ধে দোহার থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। উপজেলার সুতারপাড়া ইউনিয়নে আটক নয়ন পুনরায় ভিন্ন নামে সংঘবদ্ধ হতে দল ভারী করার চেষ্টা করছিলো।নয়নের বাকি সাঙ্গপাঙ্গ ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের সাথে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে জানা যায়, নয়ন অত্যন্ত চতুরতার সাথে এলাকায় নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছিল তার আত্বীয়-স্বজনদের মাধ্যমে। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয় যে সে মারা গেছে। মূলত আইনি প্রক্রিয়ার হাত থেকে বাঁচতে এবং যাবজ্জীবন কারাদ- এড়াতেই এই ‘মৃত্যু গুজব’ ছড়ানো হয়েছিল।নয়ন ২০০৯ সাল থেকে তৎকালীন আওয়ামীলীগের শেল্টারেই চলাচল করতো এবং এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এক পর্যায়ে ২০১৩ সালের ২০ জানুয়ারী সন্ধ্যার দিকে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো.রশীদ বেপারীকে গুলি করে হত্যা করে।

তৎকালীন এই হত্যাকান্ডের ঘটনায় আওয়ামীলীগের স্থানীয় এম,পি ও গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খানের ছোট ভাই মোতালেব খানের শেল্টারে অপরাধ জগতে ডন হয়ে যান। এক পর্যায়ে তার কয়েক দিন পর জমি সংক্রান্ত বিরোধের জেরে কন্ট্রাক কিলার হিসেবে সুতারপাড়া ইউনিয়নের গাজীরটেক গ্রামের আয়নাল হক নামে একজনকে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ চার্জশীট দিলে আদালত কতৃক যাবজ্জীবন কারাদ-ে দ-িত হউন।
মঙ্গলবার ভোর সকালে দোহার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হউন যে, নয়ন আসলে জীবিত আছে এবং ছদ্মবেশে দোহারের সুতারপাড়া ইউনিয়নের গাজীরটেক এলাকায় অবস্থান করছে। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় দোহার থানা পুলিশ। বুধবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নয়নকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৩৪   ২৬২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ