ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় চর দখলের চেষ্টা কালে প্রশাসন দেখে দৌড়ে পালালোন সময় আটক ২

হাতিয়ায় চর দখলের চেষ্টা কালে প্রশাসন দেখে দৌড়ে পালালোন সময় আটক ২


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬


হাতিয়ায় চর দখলের চেষ্টা কালে প্রশাসন দেখে দৌড়ে পালালোন সময় আটক ২
নোয়াখালী: হাতিয়া উপজেলায় চরের খাস জায়গা দখল করার চেষ্টা করছিল একটি চক্র। সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। দখলকারী সবাই দৌড়ে পালিয়ে গেলেও ২ জনকে আটক করে প্রশাসন। এ সময় তাদের ব্যবহার করা একটি ট্রলার জব্দ করা হয়। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।
আটক কৃতরা হলেন, চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম ও চরইশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।
জানা যায়, একটি ভূমিহীন সংগঠনের নামে কিছু লোক জায়গা বুঝিয়ে দিবে বলে দইশতাধিক লোককে সেখানে নিয়ে যান। সকাল থেকে তারা টাকার বিনিময়ে জায়গা পরিমাপ করে দেওয়ার কাজ শুরু করে। বন বিভাগ বাঁধা দিলেও তারা তা অমান্য করে কার্যক্রম চলমান রাখে। বন বিভাগ পরে উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি দেখে দখলকারী সবাই এদিক সেদিক ছুটতে থাকে। এক পর্যায়ে ২জনকে আটক করা হয়। এসময় তাদের কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে হাতিয়া নদীভাঙ্গা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিঃ নামে সংগঠনটি মানুষের কাছ থেকে নির্দিষ্ট অর্থের মাধ্যমে তাদের সংগঠনের সদস্য করে আসছিলো। এই জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য তারা টাকার বিনিময়ে সদস্যদের মাঝে স্লিপ বিতরন করে। আজকে তালিকাভূক্ত সদস্যদেরকে জমি বুঝিয়ে দেওয়ার কাজ শুরু করে সংগঠনটি।
এই ব্যাপারে সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেন নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলাউদ্দিন বলেন, এটি সরকারি খাস জায়গা যা এখনো বন্দোবস্ত দেওয়া হয়নি। কিন্তু কিছু লোক এটি জবরদখলের চেষ্টা করতেছিল। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৩১   ১০৪ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ