ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন

কলাপাড়ায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬


কলাপাড়ায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন

পটুয়াখালী: সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী উপকূল প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি প্রথিতযশা সাংবাদিক জাহিদুুল ইসলাম রিপন।

আজ শুক্রবার বাদ জুমা তাঁর নামাজে জানাজা শেষে কলাপাড়া পৌর শহরের এতিমখানা কবর স্থানে তাকে দাফন করা হয়। তাঁর নামাজে জানাজায় সকল শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।

এর আগে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর নামাজে জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলাপাড়া প্রেসক্লাব, পটুয়াখালী জেলা প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও মহিপুর প্রেসক্লাবের সদস্যরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৯:৩৬   ২২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ