ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬


 লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ভোলা: লালমোহন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের প্রেরণা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার ধনীগৌনগর ইউনিয়ন পাটওয়ারী হাট এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় অর্ধশত অসহায় নারী ও পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
তারুণ্যের প্রেরণা সংগঠনের সভাপতি জিহাদুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিদ্দিকুর রহমান, সহসাধারণ সম্পাদক ও ব্লাড ব্যাংক বিষয়ক সম্পাদক হিমেল দে, শিক্ষা সম্পাদক সোহাগ ইসলাম, সদস্য মেহেদী হাসান সাগর, সাখাওয়াত হোসেন জুয়েল প্রমুখ।

এই সময় জিহাদুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজের চারদিকে অনেক হতদরিদ্র মানুষ রয়েছে। যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। তাদের কথা মাথায় রেখে তারুণ্যের প্রেরণা সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কোনো সমস্যা কিংবা সঙ্কটে লালমোহনে মানুষের পাশে থাকবে তারুণ্যের প্রেরণা সংগঠন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫২:৩২   ১৩৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ