ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যারা সংবাদপত্রের ওপর হামলা করে তারা জাতির শত্রু:খন্দকার আবু আশফাক

যারা সংবাদপত্রের ওপর হামলা করে তারা জাতির শত্রু:খন্দকার আবু আশফাক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারী ২০২৬


যারা সংবাদপত্রের ওপর হামলা করে তারা জাতির শত্রু:খন্দকার আবু আশফাক

ঢাকা: যারা সংবাদপত্রের উপর হামলা করে তাঁদের স্বাধীনতা ক্ষুন্ন করতে চায় তারা দেশ ও জাতির শত্রু। এদেরকে দেশের মানুষ কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না।প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক এ মন্তব্য করেন।

শুক্রবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুশাইরচর ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী খানের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন,
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের সাথে আপোষ করেন নি।আর এ কারনেই তিনি দেশের মাটি ছেড়ে বিদেশে যাননি।বেম খালেদা জিয়ার আমলে এদেশের মানুুষ শান্তিতে বসবাস করেছে। গত ১৭ বছর আওয়ামী স্বৈরাচারী শাসনের কারণে আমাদের বাক স্বাধীনতা বন্ধ ছিলো। এদেশের ছাত্রজনতার প্রতিরোধ ও অভ্যুত্থানে ’শেখ হাসিনা’ দেশ ছেড়ে পালিয়ে যায়।

আবু আশফাক বলেন, যারা ৫২এর ভাষা আন্দোলন ও ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ মানে না তারা কি করে দেশের মানুষের সেবা করতে চায়! উগ্রপন্থী কোনো সংগঠনের নেতৃত্ব দেশের মানুষ দেখতে চায় না। যুদ্ধকালীন সময়ে যারা মা বোনোর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তারা কিভাবে জনগণের ম্যান্ডেট চায়? বিএনপি ক্ষমতায় আসলে দেশের সংবাদপত্রের স্বাধীনতা থাকে। এরা আসলে হামলা-ভাংচুর ও আগুন সন্ত্রাস করে। উগ্রবাদী একটি গোষ্ঠী দেশকে অস্থির করার চেষ্টা করছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। ধর্মীয় উন্মোদনা ছড়িয়ে একটি দল নারী ভোটারদের কাছে গিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে।

তার নির্বাচনী এলাকা ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) এলাকার মানুষ নানা ক্ষেত্রে উন্নয়ন থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস,কলকারখানাসহ কর্মসংস্থান করার নানা উদ্যোগ নেয়া হবে।এই এলাকায় হাসপাতাল নির্মানসহ আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে।দোহারের পদ্মা নদীতীরবর্তী চর এলাকার মানুষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ’ভুমিহীনরা খাস’ জমির দখল ছাড়বেন না। কাউকে কোন ভাড়া দিবেন না। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের নামে খাস জমি দীর্ঘমেয়াদী আইনে বরাদ্ধ দেয়া হবে।
এসময় তিনি প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, দেশের মানুষ ধানের শীষের ভোট দিতে উম্মুখ হয়ে আছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তির ও সমৃদ্ধির।
সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো.সালাহউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,সহ-সভাপতি মাহবুবুর রহমান পান্নু, সিনিয়র যুগ্ন-সম্পাদক মো. ইউনুস খান, সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট আবু তালেব শিকদার, যুবদলের ঢাকা জেলা জেষ্ঠ্য সহ-সভাপতি আবুল হাশেম বেপারী ও জেলা যুবদল নেতা মো. তানভীর আহম্মেদ সানু মোল্লা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া ,মাহমুদপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ফারুক পেশকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো.রমজান হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:২৫:৪১   ২৩২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ