ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে ঘোড়াদৌড় প্রতিযোগিতা

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে ঘোড়াদৌড় প্রতিযোগিতা


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারী ২০২৬


 নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে ঘোড়াদৌড় প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া: গ্রামবাংলার লোকজ ঐতিহ্য ধরে রাখতে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা দক্ষিণ মাঠে অনুষ্ঠিত হয়েছে আকর্ষণীয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা।

৯ জানুয়ারি (শুক্রবার) বেলা ২ঘটিকায় হাজারো দর্শকের উপস্থিতিতে এ ঘোড়াদৌড় শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন সৈয়দ লিটন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান।

এছাড়া খরসু মিয়া, ইউপি সদস্য রুবেল খান, কুদ্দুছ মেম্বার,কামাল মিয়া, রহমান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশিষ্ট কমেডিয়ান ও ইউটিউবার শুক্কুর আলীর উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগী ঘোড়া অংশ নেয়। তীব্র লড়াইয়ে বাংলার তাজ (সিলেট) প্রথম স্থান অর্জন করে এবং লাল বাদশাহ (চুনারুঘাট) দ্বিতীয় স্থান লাভ করে।

দর্শক ও আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে লোকজ খেলাধুলার সাথে পরিচিত করতে এমন আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:১৭:০১   ২২৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ