ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লেবুখালী পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রী উদ্ধার

লেবুখালী পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রী উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারী ২০২৬


লেবুখালী পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রী উদ্ধার

পটুয়াখালী: প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক কলেজছাত্রী। রবিবার (১১ জানুয়ারি) বিকেল চারটার দিকে ঘটনাটি ঘটে। লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের সহায়তায় জেলেদের নৌকায় তাকে উদ্ধার করে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক একই এলাকার বাসিন্দা সেনাসদস্য সজিব, যিনি বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে মতবিরোধের জেরে অভিমান থেকেই তিনি এ আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের দাবি।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। তারা দুমকির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১২   ১৪০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ