ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » দূর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের বাধা

দূর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের বাধা


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারী ২০২৬


দূর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের বাধারাজশাহী: দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের গৌরিহার এলাকায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অনুমোদন ব্যতীত পুকুর খননরত অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছিল, যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য মারাত্মক হুমকি।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ভেকু মেশিনটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু তিনি জানান, জনস্বার্থ রক্ষা, কৃষিজমি ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ।অবৈধ পুকুর খনন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকার মানুষ। প্রশাসনের কঠোর ভূমিকার জন্য অবৈধ পুকুর খনন বন্ধ করা সম্ভব হয়েছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৩৭   ১২৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ