ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে ২২ মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার

পিরোজপুরে ২২ মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


পিরোজপুরে ২২ মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার

পিরোজপুর: জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার অভিযানে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. জিয়াউর রহমানের সার্বিক তদারকিতে জেলার আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার তৎপরতায় এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত সাধারণ ডায়েরিগুলো (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে ২২টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামাল ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ আগেও এ ধরনের উদ্ধার কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:০১   ১০৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ