ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা

দোহারে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


 দোহারে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা
ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহবান জানিয়ে দোহার পৌরসভায় প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দোহার পৌরসভা এলাকায় আয়োজিত এ প্রচারণায় দোহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রচারণায় জানানো হয়, প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া হলে দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।

এর মধ্যে রয়েছে তত্ত¦াবধায়ক সরকার ব্যবস্থা পূর্নবহাল, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি ও বিরোধী দলের যৌথ ভূমিকা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, বিরোধী দলের হাতে সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ করা।
এছাড়াও সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতায় সীমাবদ্ধতা, রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতি, মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পার্লামেন্টে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব তুলে ধরা হয়।
এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে প্রস্তাবিত সব সংস্কার কার্যকর হবে, আর ‘না’ ভোট দিলে কোনো পরিবর্তন আসবে না এমন বার্তাই প্রচারণায় তুলে ধরা হয়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: রবিউল ইসলাম, পৌর প্রকৌশলী এম. এম. মামুনুর রশীদ, পৌরসভার সচিব মো. কামাল হোসেন, সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, প্রধান হিসাবরক্ষক মো. লুতফর রহমান আকনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:৫৫   ২১০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ