ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে ফিরলো কলেজ শিক্ষক

ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে ফিরলো কলেজ শিক্ষক


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬


 ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে ফিরলো কলেজ শিক্ষক


বরগুনা:
আমতলী থেকে পটুয়াখালী ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলের আমতলী সরকারী কলেজের প্রভাষক খন্দকার আশশাকুর রহমান ফিরোজ (৫৮)। মঙ্গলবার রাত সোয়া ৯টার সময় আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট এলাকায় রাত সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ পরিবার নিয়ে আমতলী পৌরসভার পল্লবী আবাসিক এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সরকারী কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক ও বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমতলী প্রেসক্লাবের সাবেক সদস্য খন্দকার আশশাকুর রহমান ফিরোজ (৫৮) বুধবার সন্ধ্যায় মাগরিবের নামজ পরে পটুয়াখালী যান হোমিও ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো শেষে চেম্বার থেকে বাসায় আসার জন্য তিনি অটোযোগে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট নামক স্থানে এসে অটো থেকে নামা মাত্র পিছন থেকে আরেকটি আটো এসে তাকে ধাক্কা দেয়। এসময় তিনি পাঁকা সড়কে পরে মাথার পিছনে গুরুতর জখম হন।

পথচারীরা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী সরকারী কলেজ মাঠে এবং বিকেল ৫টায় তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:২৯   ১৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ