ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » “এক মানবের দুই হাত—একটি হিন্দু, অন্যটি মুসলিম”: ব্যারিস্টার কায়সার কামাল

“এক মানবের দুই হাত—একটি হিন্দু, অন্যটি মুসলিম”: ব্যারিস্টার কায়সার কামাল


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬


“এক মানবের দুই হাত—একটি হিন্দু, অন্যটি মুসলিম”: ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক রাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলার দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় বিকেলে চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম এলাকায় অনুষ্ঠিত এক নারী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি নিজেকে আগে একজন মানব হিসেবে পরিচয় দিই। এক মানবের দুই হাত-এক হাতে হিন্দু, আরেক হাতে মুসলমান। একটি হাত না থাকলে মানুষ যেমন অচল, তেমনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাইকে নিয়েই একটি পূর্ণাঙ্গ সমাজ গড়ে ওঠে।

নারী ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার করেন। তিনি বলেন, কোনো কাজের বিনিময়ে কাউকে এক টাকাও ঘুষ দিতে হবে না। উপকারভোগীদের নামে ইস্যু করা সরকারি কার্ড নিয়ে কেউ দুর্নীতি করলে, তার বিরুদ্ধে প্রথম মামলাটি আমি নিজেই করবো। আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেবো না-কথা কিন্তু পাক্কা।

বক্তব্যের শেষাংশে তিনি আরও বলেন, আমি যে ওয়াদাগুলো দিচ্ছি, নির্বাচিত হয়ে যদি সেগুলো পালন করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। তাঁর এই বক্তব্যে নারী সমাবেশে উপস্থিত ভোটারদের মধ্যে করতালির মাধ্যমে সাড়া দেখা যায়।

সমাবেশে অংশ নেওয়া স্থানীয় নারীরা তাদের দীর্ঘদিনের অবহেলিত দাবিগুলো প্রার্থীর কাছে তুলে ধরেন। বিশেষ করে কেরনখলা, কুমোদগঞ্জ ও বড়ইউন্দ এলাকার তিনটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ এবং অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান তারা। দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আক্ষেপ প্রকাশ করে উপস্থিত নারীরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ প্রত্যাশা করেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নেত্রকোনা-১ আসনে এবারের নির্বাচন হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। এই নারী সমাবেশে স্থানীয় সনাতন নারী ভোটারদের বিপুল উপস্থিতি নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তারা।

নির্বাচনী এই গণসংযোগ ও নারী সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:২৭   ৩৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ