ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নির্বাচিত হলে শ্রমিকদের দুরাবস্থা থাকবে না:আব্দুস সালাম পিন্টু

নির্বাচিত হলে শ্রমিকদের দুরাবস্থা থাকবে না:আব্দুস সালাম পিন্টু


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬


নির্বাচিত হলে শ্রমিকদের দুরাবস্থা থাকবে না:আব্দুস সালাম পিন্টু

টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, তিনি নির্বাচিত হলে শ্রমিকদের আর কোনো দুরাবস্থা থাকবে না। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা শ্রমিক সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শ্রমিকদের মধ্যে সবাই এক দলের নয়। কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির। দলমত নির্বিশেষে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিবেন। আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে ভূঞাপুরের শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। সব সমস্যার সমাধান একবারেই সম্ভব নয়, তবে ধারাবাহিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

এর আগে বক্তব্য দেন তার কন্যা ডা. সাফায়েত বিনতে সালাম। তিনি বলেন, “আমার বাবা নির্বাচিত হলে ভূঞাপুরের যে ইউনিয়নে সর্বোচ্চ ভোট পাবে, সেখান থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। শ্রমিকদের পাশে তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও দলমত নির্বিশেষে পাশে থাকবেন—এটাই আমার বিশ্বাস।”

উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন এবং অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এন/এন

বাংলাদেশ সময়: ২০:০৫:২৩   ১২১ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ