ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নারী সমর্থকের জমানো টাকার মাটির ব্যাংক উপহার পেলেন বিএনপির প্রার্থী

নারী সমর্থকের জমানো টাকার মাটির ব্যাংক উপহার পেলেন বিএনপির প্রার্থী


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬


 নারী সমর্থকের জমানো টাকার মাটির ব্যাংক উপহার পেলেন বিএনপির প্রার্থী
পাবনা : দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার প্রতিদান হিসেবে পাবনা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিবকে জমানো টাকার মাটির ব্যাংক উপহার দিলেন সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের তাসলিমা খাতুন নামে এক নারী ভোটার।সোমবার রাতে সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডে নির্বাচনি সভায় সেলিম রেজা হাবিবের হাতে তাসলিমা খাতুন নামের এ ভোটার তার দীর্ঘদিনের জমানো টাকাভর্তি মাটির ব্যাংকটি প্রিয় নেতার হাতে তুলে দেন ।

ব্যতিক্রমী এ উপহার দেখে এবং প্রিয় নেতার প্রতি এমন ভালোবাসায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তসলিমা খাতুন সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকনের সহধর্মিনী। তাসলিমা খাতুন জানান, পাবনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব একজন সৎ ও জনবান্ধব নেতা, নির্বাচনে খরচের জন্য তাই আমি আমার দীর্ঘদিনের জমানো অর্থসহ মাটির ব্যাংকটি তুলে দিলাম।ভোটাররা জানান, এ উপহার কোনো উপহাস নয়; বরং বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের আকাক্সক্ষার প্রতীক।

এ সময় আবেগাপ্লুত হয়ে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব তার ব্যক্তিগত জীবনের ত্যাগের কথা তুলে ধরে তার বক্তব্যে বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, কোন সন্ত্রাসী চাঁদাবাজ আমার কাছে স্থান পাবে না। পাবনা ২ আসনের সাধারণ মানুষের ভালোবাসা নিয়েই এই জনপদের সার্বিক উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৌর ৩ নং ওয়ার্ডের নির্বাচনী এ সভায় বেড়া উপজেলা বিএনপি নেতা আব্দুল গনি ফকির, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আরশেদ আলম, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম টুটুল, পৌর বিএনপি নেতা আব্দুল আউয়াল, সিরাজুল ইসলাম, বাবু মোল্লা, কামরুল ইসলাম শান্ত, সাবেক ছাত্রনেতা হীরক, ছাত্রদল নেতা আব্দুস সবুর জয় সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:৪৭   ৮৭ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন
দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার



আর্কাইভ