ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান

জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬


জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান

পটুয়াখালী-২: (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর ১১-দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় এবি পার্টি নেতা অ্যাডভোকেট রুহুল আমিনের ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই আসনে তিনি ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হলেও জোটপ্রার্থী মাসুদের পক্ষে প্রকাশ্য সমর্থন দিয়ে আসছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে।
বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে অ্যাডভোকেট রুহুল আমিন হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে তার বক্তব্য শেষ করেন। মুহূর্তের মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন।
এ বিষয়ে অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, আওয়ামী লীগের অনেক সাধারণ ভোটার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাদের সমর্থন ও ভোট পাওয়ার লক্ষ্যেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। গ্রাম পর্যায়ে এখনো আওয়ামী লীগের বড় একটি ভোটব্যাংক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধে জড়িত মানুষের সংখ্যা খুবই সামান্য।
তিনি আরও বলেন, জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়ের রাজনীতি থাকবে না এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
ওই জনসভায় আরও বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ জামায়াত ও জোটের শীর্ষনেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:১০   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ