ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পার্কে বেড়াতে এসে শিক্ষার্থীর মৃত্যু

পার্কে বেড়াতে এসে শিক্ষার্থীর মৃত্যু


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬


পার্কে বেড়াতে এসে শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী: গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা পার্কের ওয়াটার পুলে সাঁতার কাটতে নেমে এক নবম শ্রেণির শিক্ষার্থী আবিদ আহানাফ সোয়াদ (১৫) মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় দিগ্রাম এলাকায়।

নিহত আবিদ বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থী। পরিবারের সঙ্গে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রাম। আবিদের বাবা আবু হাসিব সোহরাওয়ার্দী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা দিনভর বিভিন্ন রাইড উপভোগের পর বিকালে ওয়াটার পুলে নামে। এ সময় আবিদ পুলে লাফ দেওয়ার সময় নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পান এবং পানিতে তলিয়ে যান। সহপাঠীদের চিৎকারে পার্ক কর্তৃপক্ষ ও শিক্ষকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, আবিদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার চাইলে অভিযোগ বা মামলা দায়ের করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য অবহেলার তদন্ত শুরু করা হয়েছে এবং প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:২৯   ২০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ