ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর

কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬


কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর

পটুয়াখালী: আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে নিজেসহ সহকর্মীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি একটি দলের প্রধান। আন্দোলন-সংগ্রামের রাজনীতিতে আমাদের ভূমিকার কারণে আমাদের জীবন এখন ঝুঁকির মধ্যে। কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে।
শনিবার ৭ ফেব্রুয়ারি দুপুরের পর পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিংগুরিয়া গ্রামে ইউনিয়ন যুব অধিকার পরিষদের সদস্য নাইমুলের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
নুর অভিযোগ করে বলেন, হাসান মামুন আমাদের কর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে, নির্যাতন করছে। আমার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং যারা আমার সঙ্গে মাঠে নামছে—তাদের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে শঙ্কিত।
তিনি নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে। তিনি একের পর এক ফৌজদারি অপরাধে জড়িত।
নির্বাচনের আগে নিজেদের ও কর্মীদের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় বিষয় উল্লেখ করে ভিপি নুর বলেন, বকুল বাড়িয়া, চর বোরহান ও চর কাজলের ধর্ষণসহ সহিংসতার ঘটনা এবং আজকের অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে থাকবে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফৌজদারি অপরাধের দায়ে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের এক কর্মীর বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বসতবাড়ির আসবাবপত্র, একটি মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, মোবাইল ফোন, অটো চার্জারসহ একটি গরুর একাংশ পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:৩০   ২০৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ