ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলো ২০৪ জন বন্দী

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলো ২০৪ জন বন্দী


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬


রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলো ২০৪ জন বন্দী

রাজশাহী: কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের মধ্যে ২০৪ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এই কারাগারে মোট হাজতি ও কয়েদি সংখ্যা প্রায় ২,৬০০। তবে ভোটের জন্য নাম নিবন্ধন করেছিলেন মাত্র ২৭৩ জন ।

কারা কর্তৃপক্ষ জানায়, বন্দীদের মধ্যে অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং অর্ধেক বিচারাধীন হাজতি। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা কয়েদিদের অনেকেই ভোটার হতে পারেননি। এছাড়া, কারাগারে নাম নিবন্ধন করলে জামিনে বের হলে বাইরে ভোট দেওয়া যাবে না। এই কারণে অনেক হাজতি ও কয়েদি নাম নিবন্ধন করেননি।

নাম নিবন্ধন করা ২৭৩ জনের মধ্যে ২০৪ জনের ব্যালট ভোটের জন্য যাচাই করা হয় এবং পোস্ট অফিসে পাঠানো হয়েছে। নিবন্ধনের পর ৩২ জন জামিনে মুক্তি পেয়ে ভোট দিতে পারেননি।

কারাগারে রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক বন্দী রয়েছেন। তবে তারা ভোট দিতে চাননি, কারণ নামই নিবন্ধন করেননি।

সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, “ভোট দিতে ইচ্ছুক বন্দীদের জন্য আমরা নাম নিবন্ধনের সুযোগ দিয়েছিলাম। যারা চাইনি, তাদের জোর করা হয়নি। ভোট দেওয়া ব্যক্তিদের ব্যালট পোস্ট অফিসে পাঠানো হয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৪৪   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ