ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মায়ের স্মৃতিচারণ করে ভোট ও দোয়া চাইলেন ব্যারিস্টার কায়সার কামাল

মায়ের স্মৃতিচারণ করে ভোট ও দোয়া চাইলেন ব্যারিস্টার কায়সার কামাল


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬


মায়ের স্মৃতিচারণ করে ভোট ও দোয়া চাইলেন ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর বক্তব্যে আবেগ ছড়িয়ে পড়ে পুরো মাঠজুড়ে; কান্নায় ভেঙে পড়েন উপস্থিত বহু নারী।

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি তাঁর মায়ের স্মৃতি তুলে ধরলে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। হাজারো মানুষের ভিড়ে নেমে আসে এক হৃদয়স্পর্শী নীরবতা। আবেগ সামলাতে না পেরে উপস্থিত অনেক নারী কান্নায় ভেঙে পড়েন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তাঁর মায়ের আদর্শ, ত্যাগ ও মানবিক মূল্যবোধই তাঁর রাজনৈতিক জীবনের প্রধান অনুপ্রেরণা। মায়ের স্মৃতির কথা বলতে গিয়ে তাঁর কণ্ঠ ভারী হয়ে ওঠে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়াই তাঁর সবচেয়ে বড় শক্তি।

এ সময় উপস্থিত নারীরা আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা আপনার মায়ের দায়িত্ব পালন করবো, ইনশাআল্লাহ।” এই ঘোষণায় সমাবেশে উপস্থিত সবাই আরও আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয়দের ভাষ্য, এটি একটি নির্বাচনী সমাবেশ হলেও এদিনের আয়োজনটি রাজনৈতিক বক্তব্যের চেয়ে মানবিক অনুভূতি ও পারিবারিক স্মৃতির কারণে ভিন্ন মাত্রা পেয়েছে। মায়ের স্মৃতিকে ঘিরে সৃষ্টি হওয়া এই আবেগী পরিবেশ উপস্থিত সবার হৃদয় স্পর্শ করেছে।

শনিবার কলমাকান্দা উপজেলায় দিনব্যাপী বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় কৈলাটি, নাজিরপুর, লেংঙ্গুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নে। শুধু নাজিরপুর ঈদগাহ মাঠেই নয়, প্রতিটি সভায় একই ধরনের আবেগঘন দৃশ্য দেখা গেছে। সব সমাবেশেই হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সমাবেশগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:২১   ১৫৮ বার পঠিত  |            







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ