ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফল নির্বাচনী পরবর্তী বিএনপির ওপর সহিংসতাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন

বাউফল নির্বাচনী পরবর্তী বিএনপির ওপর সহিংসতাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬


 বাউফল নির্বাচনী পরবর্তী  বিএনপির ওপর  সহিংসতাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন

পটুয়াখালী: বাউফলে জাময়াত শিবিরের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। আজ শুক্রবার বিকেলে বিএনপির প্রধান কর্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আপেল মাহমুদ ফিরোজ বলেন, নির্বচনের পর উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াসের বসত বাড়ীতে হমালা চালিয়ে ১০ টি মটোরসাইকেল ভাংচুর ও লুটপাট করে।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী ও উপজেলা যুবদলের সদস্য সচিবের বাড়ীতে হামলা চালানো হয়। মদনপুরা ইউনিয়নের জাময়াত নেতা জলিলের নেতৃত্বে বিএনপির দলীয় অফিস ভাংচুর করা হয়। কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মীদের উপর হামলা, । কেশবপুর ইউনিয়নে শিবির নেতা ওমরের নেতৃত্বে যুবদল নেতা আরিফ,আবু তাহের,বাচ্চু মেলকার ও দেলোয়ারকে মারধর করা হয়।

চন্দ্রদীপ ইউনিয়নে বিএনপি নেতা কামাল মেম্বার,সালাম শরীফ ও যুবদল সভাপতি ফিরোজ গাজীর স্ত্রীর ওপর হামলা। এ সময় প্রশাসনের কাছে অবিলম্বে এই সকল হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার কারার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম তালুকদার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৮:৪১   ১২৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ