ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুর-২ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপির মঞ্জুর সুমন

পিরোজপুর-২ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপির মঞ্জুর সুমন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬


 পিরোজপুর-২ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপির মঞ্জুর সুমন

পিরোজপুর -২:(কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বেসরকারিভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন । রির্টানিং অফিসার ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) গভীর রাতে সংসদীয় আসন ১২৮ পিরোজপুর ২ এর ফলাফল ঘোষণা করেন পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু সাঈদ।

বেসরকারি ভাবে ঘোষিত দাঁড়িপাল্লা প্রতীকে শামীম সাঈদীকে বিপুল ভোটে পরাজিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ মার্কার আহাম্মদ সোহেল মঞ্জুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। প্রাপ্ত ফল অনুযায়ী, (পোস্টাল ব্যালটসহ) তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের মনোনীত প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৫ হাজার ৩০২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ২২৩ জন। আর নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৭৫ জন। আর হিজরা ভোটার ৪ জন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তী পরিবেশ শান্ত এবং ভালো আছে বলে তিনি দাবি করেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বর্তমান পরিবেশ ভালো আছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল অব্যাহত আছে।

এন/এন

বাংলাদেশ সময়: ১৮:২৪:১৪   ২৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ