ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাগুরা-২ আসন থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হলেন নিতাই রায় চৌধুরী

মাগুরা-২ আসন থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হলেন নিতাই রায় চৌধুরী


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 মাগুরা-২ আসন থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হলেন নিতাই রায় চৌধুরী

মাগুরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিয়েছেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) নিতাই রায় চৌধুরী। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের এমপিদের মধ্যে একমাত্র তিনিই মন্ত্রিত্ব পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রীদের সাথে তিনি শপথ গ্রহন করেন।
নিতায় রায় চৌধুরীর মন্ত্রী হওয়ার খবরে এলকার শতশত নেতা-কর্মী ঢাকায় এসে ফুল ও মিষ্ঠি নিয়ে তার বাস ভবনের সামনে ভীড় করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাগুরা-২আসন থেকে ১লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১লাখ ১৭ হাজার ৮০৭ ভোট।
নিতাই রায় চৌধুরীর মন্ত্রীত্ব পাওয়ার খবরে নির্বাচনী এলকায় নেতা-কর্মী এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে চলছে আনন্দ উৎসব এবং মিষ্টি বিতরণ। এ বিষয়ে মহম্মদপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন, আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়ে গেছি। এই সুখবর মাগুরা-২ নির্বাচনী এলকার সর্বস্তরের মানুষের কল্যাণ বয়ে আনবে। সদ্য মনোনীত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সকল মানুষের সামগ্রীক জীবনধারা এবং নৈতিকতা নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী তারেক জিয়ার পাশে থেকে সাংস্কৃতিক উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ কাওে যাবো। এ সময় তিনি তার নির্বাচনী এলকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংক্ষিপ্ত জীবনী-
নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন আইনজীবী। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বাায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পরে তিনি বিএনপিতে যোগদান করেন। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এন, আর

বাংলাদেশ সময়: ১৮:০৫:২০   ৩১৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ