ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ

কয়রায় জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 কয়রায় জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ
খুলনা: কয়রা উপজেলা এলাকায় ডিসিআরভুক্ত জমিতে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের নেতা মো. শাহাবুদ্দিন মালীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, লাখ লাখ টাকা ব্যয়ে স্থাপনা নির্মাণ করে জমি হস্তান্তরের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন মালী ও তাঁর সহযোগীরা—মজিবর সানা, অজিয়ার সানা ও মরহুম মফিজুল মালীর নামে থাকা ডিসিআরভুক্ত জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগী আমিনুর ইসলামের দাবি, মরহুম সবুর গাজীর নামে থাকা জমির একটি অংশ জালিয়াতির মাধ্যমে কৌশলে নিজের নামে নামজারি করে নেন শাহাবুদ্দিন মালী। এ ঘটনায় কবিরুল গাজীসহ মোট ১৪ জন বাদী হয়ে আদালতে মামলা করেন।

বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার আদালতে মামলার শুনানি শেষে তাদের পক্ষে রায় দেন। তবে অভিযুক্ত পক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছেন। মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও নির্বাচনী সময়কে কাজে লাগিয়ে দ্রুত ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে কয়েকটি ঘর নির্মাণ করা হয়েছে। ভুক্তভোগী জমির মালিকদের দাবি, যুবলীগ নেতা শাহাবুদ্দিন মালী টাকা নিয়ে ডিসিআরভুক্ত জমি কয়েকজনের কাছে বিক্রি করে দিয়েছেন।

এ বিষয়ে শাহাবুদ্দিন মালী বলেন, “আমি ডিসিআরের বৈধ মালিক। আমাকে হয়রানি করার জন্যই আমার নামে মামলা করা হয়েছে। মামলার রায় সব আমার পক্ষেই রয়েছে।” জাল দলিলের বিষয়ে তিনি অভিযোগ অস্বীকার করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০১:৪৫   ২৩১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ