ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী

বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী
বরিশাল-১ আসন:(গৌরনদী-আগৈলঝাড়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন । ৩৭ বছর পর বরিশাল-১ আসন থেকে মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন। তিনি বিএনপি’র চেয়ারম্যান’র উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের পূর্ন মন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকা গৌরনদী-আগৈলঝাড়ায় নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সাধারন ভোটারদের প্রত্যাশা তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হবে। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপরে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আবুল হাসনাত আব্দুল্লাহকে পরাজিত করে বরিশাল-১ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মত ধানের শীষ প্রতিক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। জহির উদ্দিন স্বপন বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের শরিকল গ্রামে ১৯৬০ সালের ২৯ জুন জম্ম গ্রহন করেন।

তার পিতার নাম একেএম মহিউদ্দিন ও মাতার নাম নুরজাহান বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স পাস করেন। এই আসনে ১৯৮৯ সালে মন্ত্রী ছিলেন সুনীল কুমার গুপ্ত। ৩৭ বছর পর বরিশাল-১ আসনে মন্ত্রীত্ব ফিরে পেলেন বিএনপি’র সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। গতকাল মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টায় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন কাছে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন জহির উদ্দিন স্বপন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:৪৪   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ