ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » দরিদ্র ছাত্রকে বই কিনে দিলেন পুঠিয়ার এসিল্যান্ড

দরিদ্র ছাত্রকে বই কিনে দিলেন পুঠিয়ার এসিল্যান্ড


রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬


দরিদ্র ছাত্রকে বই কিনে দিলেন পুঠিয়ার এসিল্যান্ড
রাজশাহী: ডিগ্রি প্রথম বর্ষের বই কেনার সামর্থ্য না থাকায় পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল এক শিক্ষার্থীর জীবন। ঠিক সেই সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তার স্বপ্ন পূরণের সারথি হলেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় অসহায় শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিকের হাতে ডিগ্রি প্রথম বর্ষের বই কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তুলে দেন এসিল্যান্ড শিবু দাশ।

আবু বক্কর সিদ্দিক পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের দুদুর মোড় এলাকার বাসিন্দা। তিনি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ সময় এসি (ল্যান্ড) শিবু দাশ বলেন, শিক্ষা কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার। শুধুমাত্র অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে না যায়—এটাই আমার বিশ্বাস। আবু বক্কর সিদ্দিকের মতো অনেক শিক্ষার্থী রয়েছে, যারা চরম কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে চায়। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের প্রতিটি মানুষের শিক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব৷ উপজেলা প্রশাসনের পাশাপাশি আমাদের সকলের এমন উদ্যােগের পাশে দাড়ানো উচিত৷ ”

তিনি আরও বলেন,“একজন শিক্ষার্থী বই কিনতে না পারার কারণে যদি হতাশ হয়ে পড়ে, তাহলে সেটি শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়—সমাজ ও দেশেরও ক্ষতি। আজ হয়তো সামান্য একটি সহযোগিতা, কিন্তু এর মাধ্যমেই একটি ভবিষ্যৎ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। আমি মনে করি, প্রশাসনের প্রতিটি কর্মকর্তারই উচিত সুযোগের মধ্যে থেকে মানবিক কাজগুলো এগিয়ে নেওয়া।”

সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত আবু বক্কর সিদ্দিক বলেন, “বই কেনার টাকা না থাকায় পড়াশোনা বন্ধ হয়ে যাবে—এই ভয়টা আমাকে প্রতিদিন তাড়া করছিল। পরিবার থেকেও তেমন সহযোগিতা পাওয়ার উপায় ছিল না। ঠিক তখন স্যার পাশে দাঁড়িয়েছেন, এটা আমার জন্য কল্পনার বাইরে ছিল।”

তিনি আরও বলেন, “এই সহায়তা শুধু বই কেনার টাকা নয়, এটা আমাকে নতুন করে স্বপ্ন দেখার শক্তি দিয়েছে। আমি এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করে একজন ভালো মানুষ ও প্রতিষ্ঠিত নাগরিক হতে চাই, যেন ভবিষ্যতে আমিও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।”

এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের একজন কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা আরও শিক্ষার্থীর জীবনে আলোর পথ দেখাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১০:২৬   ১৫০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ