ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় কর্মচারীকে নির্যাতনের মামলায় মালিক গ্রেফতার

আগৈলঝাড়ায় কর্মচারীকে নির্যাতনের মামলায় মালিক গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ১ মার্চ ২০২৬


আগৈলঝাড়ায় কর্মচারীকে নির্যাতনের মামলায় মালিক গ্রেফতার
বরিশাল: আগৈলঝাড়ায় কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন কারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ঘের মালিক শেখর বসুকে গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের মৃত নরেন বসুর ছেলে শেখর বসু তার মাছের ঘেরের কর্মচারী নারায়ন হালদারকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নে কদমবাড়ি তার নিজ মাছের ঘের থেকে শনিবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে। নির্যাতনের শিকার নারায়ন হালদার তার মামলায় উল্লেখ করেন ঘের মালিক শেখর বসুকে মাদকের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

শেখর বসু জেল বের হয়ে আমাকে সন্দেহ করে তার ঘের পাড়ের ঘরে আটক করে রশি দিয়ে বেঁবে মারধর করে মাথার চুল কেটে দেয়। এসময় আমি অসুস্থ হয়ে পরি, পানি খেতে চাইলে ঘের মালিক শেখর বসু আমার মুখে প্রসব করে দেন। মোবাইল, টাকা, টর্চলাইট রেখে শেখর বসু তার মায়ের কথায় আমাকে ছেড়ে দেয়। গুরুতর অবস্থায় আমি এখনো আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি। এ বিষয়ে আমি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছি।
ৎএব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) সুশংকর মল্লিক বলেন, শেখর বসুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গতকাল রোববার আদালতে প্রেরন করেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:০৭   ৩১৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ