ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জমি বিরোধ নিয়ে কুপিয়ে হত্যা

দোহারে জমি বিরোধ নিয়ে কুপিয়ে হত্যা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ১ মার্চ ২০২৬


 দোহারে জমি বিরোধ নিয়ে কুপিয়ে হত্যা
ঢাকা: দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর মোহাম্মদ (৫৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (০১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা বাহ্রা গ্রামে নিহত নুর মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া আক্তর মৃত ঘোষণা করেন।
নিহত নুর মোহাম্মদ আন্তা বাহ্রা গ্রামের মৃত. ওসমান বেপারীর ছেলে। নিহত দুই মেয়ে সুমি আক্তার (৩০), নিপা আক্তার (২৮), স্ত্রী আকলিমা(৪৭) ও এক প্রতিবন্ধী ছেলে মেসবাহউদ্দিন(২৭) নামে এদরকে রেখে যান।
দোহার থানা অফিসার্স ইনচার্জ আবু বক্কর সিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
নিহতের ছেলে মেসবাহউদ্দিন জানান, আমার পিতার চাচাতো ভাই হাসেন বেপারী,তার পুত্র সেলিম বেপারী, ও তার বখাটে ছেলে রিয়াজুল বেপারী(২৫) মিলে ধারালো লম্বা দা দিয়ে আমার বাবারে কোপাতে থাকে। এ ঘটনায় গুরুতর আহত হলে বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার বাবারে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে নিপা আক্তার জানান, আমার দাদার সম্পত্তি নিয়ে গত দুইবছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। ওয়ারিশ সনদ জাল করে চাচা হাসেন বেপারী ও তার ছেলে সেলিম পুরো সম্পত্তি ৭২ শতাংশ জমি নিজেদের নামে নামজারী করেন। এ ঘটনায় বাদী হয়ে আমার বাবা আদালতে মামলা করলে, এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে বাড়িতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে আমার বাবারে। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা.সুমাইয়া আক্তার বলেন, নিহতের শরীরে মাথায় ৪টি, বাম ঘাড়ে ১ ফিটের ১টি গভীর জখমের ক্ষত, বাম চোখের নিচে ১টি গভীর জখমের ক্ষত চিহ্ন রয়েছে। এতে ধারণা করা যায়, নিহতের শরীরে অধিক রক্তক্ষরনের কারনে মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
বিষয়ে নিহতের শ্যালক উপজেলার কুসুমহাপি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের শফিউদ্দিন জানান, আমার দুলাভাই খুবই নিরীহ স¦ভাবের মানুষ ছিলেন। এলাকায় কখনও কার সাথে ঝগড়া-বিবাদ করে নাই। দুলাভাইয়ের দুই মেয়ে বড় হওয়ায় তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। ওরা এখন স্বামীর বাড়িতেই থাকে। বাড়িতে আমার বোন,দুলাভাই ও মেজবাহউদ্দিন নামে এক প্রতিবন্ধি ভাগিনা থাকে। সম্পত্তির লোভে দুলাভাইয়ের চাচাতো ভাইসহ ভাতিজারা প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:১৯   ৩৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ