ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে হত্যা

চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে হত্যা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ মার্চ ২০২৬


 চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে হত্যা
পাবনা: চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে ইদ্রিস আলী (৫৬) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। এদিকে বাবাকে হত্যার অভিযোগ এনে থানায় একটি অভিযোগ দিয়েছেন নিহত ইদ্রিস আলীর ছেলে এনামুল হক। পুলিশ লাশ উদ্ধার করে রোববার ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

নিহতের এনামুল হক অভিযোগ করে বলেন, কিছুদিন ধরে প্রতিবেশী নওশের আলী ও মনোয়ার হোসেন মাস্টার নামের দুই ব্যক্তির গরু মারা যাওয়া নিয়ে দ্বন্দ চলছিল। এ নিয়ে ইদ্রিস আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন তারা। শনিবার সন্ধ্যায় ইফতার শেষ করে বাড়ির অদূরে একটি চা-স্টলে চা খেতে যান ইদ্রিস আলী। চা খেয়ে বাড়ি ফেরার পথে নওশের আলী ও মনোয়ার মাস্টারের সাথে ইদ্রিস আলীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে দিলে ইদ্রিস আলী মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যান অভিযুক্ত দুইজন। পরে ইদ্রিস আলীকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ূন কবির জানান, ইদ্রিস আলী নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি হত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে। সেই মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩৬   ১৬২ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ