ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

কালীগঞ্জে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ মার্চ ২০২৬


 কালীগঞ্জে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২
গাজীপুর: কালীগঞ্জে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার এবং দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলনবাজার জনৈক নারায়ণ ডাক্তারের ফার্মেসীর সামনে থেকে ওই অটোরিকশাটি চুরি হয়। এরপর অটোরিকশার চালক চুপাইর গ্রামের মৃত হবিজউদ্দিন আকন্দের ছেলে আমির হোসেন আকন্দ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  শনিবার সকালে চোরাইকৃত অটোরিকশাসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, আমির হোসেন আকন্দ আর্থিক অস্বচ্ছল অবস্থায় জীবন যাপন করছিল। তার কষ্ট লাঘব করার জন্য এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের আর্থিক সহায়তায় একটি ৫ ব্যাটারির তিন চাকা বিশিষ্ট সবুজ রংয়ের ৮ সিটের একটি অটোরিকশা ক্রয় করে তাকে দেয়া হয়। সে নিজেই অটোরিকশা চালিয়ে জীবিকা নিবাহ করে আসছে। শুক্রবার সকালে আমির হোসেন দোকান বাজার হতে কাŧচামাল (সবজি) নিয়ে কালীগঞ্জ বাজারে যাওয়ার জন্য জনৈক নারায়ন ডাক্তারের ফার্মেসীর সামনে পাকা রাস্তায় অটোরিকশাটি রেখে বাজারের ভেতর যায়। কিছুক্ষণ পরে বাজারের ভেতর থেকে এসে দেখে তার অটোরিকশাটি যথাস্থানে নেই। কে বা কারা অটোরিকশাটি চুরি করে নিয়ে গেছে। এরপর বাদী ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি নিয়মিত মামলায় রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. মাসুদ রানা শামীম জানান, তথ্য প্রযুক্তি ও বিশ^স্ত সোর্সের মাধ্যমে জানা যায় চুরিকৃত অটোরিকশাটি নরসিংদী এলাকায় রয়েছে। সংবাদ প্রাপ্ত হয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন সংগীতা সততা ব্যাটারি হাউজের সামনে পাকা রাস্তা হতে শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মনির হোসেনের ছেলে মো. জাহিদ সরকার ও একই গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে খাইরুল গাজী। পরে তাদের দেয়া তথ্যে চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
তিনি আরোও জানান, আসামি দুইজনকে শনিবার বিকেলে গাজীপুর আদালতে নেয়া হলে তারা দোষ স্বীকার করে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:৪৯   ১২৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ