ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে জামায়াতের ২২ নেতাকর্মীর নামে বিএনপির মামলা

চাটমোহরে জামায়াতের ২২ নেতাকর্মীর নামে বিএনপির মামলা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ মার্চ ২০২৬


চাটমোহরে জামায়াতের ২২ নেতাকর্মীর নামে বিএনপির মামলা
পাবনা: চাটমোহরে এবার জামায়াতে ইসলামীর ২২ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে বিএনপি। মামলার প্রধান আসামী করা হয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ হাবিবুর রহমানকে।

মামলায় অভিযোগ করা হয়েছে, জামায়াতের নেতাকর্মীরা হাটের টেন্ডার দাখিলে বাঁধা দেয়। কৃষকদলের পৌর শাখার সদস্য সচিব আতিকুর রহমান বাচ্চু উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গেলে জামায়াতের নেতাকর্মীরা তাকে মারপিট করে আহত করে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: সেলিম রেজা বাদী হয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান, পৌর জামায়াতের সভাপতি সোলায়মান হোসেন, সেক্রেটারি সাদ্দাম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মুরাদ হোসেনসহ জামায়াতে ইসলামীর ২২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা জামায়াতের আমীর মওলানা আব্দুল হামিদ বাদী হয়ে পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাচ্চুকে প্রধান আসামী এবং বিএনপি ও অঙ্গ সংগঠণের ৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি ও জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে মারপিটের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও পাল্টপাল্টি মামলা দায়ের করলো বিএনপি ও জামায়াতে ইসলামী। এ নিয়ে বর্তমানে চাটমোহরে দুই দলের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান বলেন, বিএনপি যে মামলা করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে। প্রকৃত ঘটনা আড়াল করতেই এ ধরণের মামলা করা হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে ও বিএনপির পক্ষ থেকে শুক্রবার রাতে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীদের হাতে মারপিটের শিকার হন চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওইদিন বিকেলেই চাটমোহরে এক জরুরী সংবাদ সম্মেলনে পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামীর নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আছগার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। ঘটনার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

একইদিন রাতে পাল্টা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি। বিএনপি দাবি করে এই ঘটনার সাথে বিএনপি জড়িত নয়। জামায়াতের সংসদ সদস্য বিএনপিকে মিথ্যে দোষারোপ করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ ও সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক চত্বরে প্রতিবাদ সভা করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:২৭   ৯৫ বার পঠিত  |







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ