ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়, নারী গ্রেফতার

দুমকিতে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়, নারী গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬


দুমকিতে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়, নারী গ্রেফতার

পটুয়াখালী: পরকিয়ার ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও বিয়ের চাপ সৃষ্টি করে একাধিক যুবকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুমকির শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা সাস্হ্য কমপ্লেক্সের সামনে থেকে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়,পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতের ১৭৫/২৬ নম্বর মামলার ১৭(বি) ধারার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা শামিমা আক্তার আঁখি দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সম্পর্কের ফাঁদে ফেলে বিয়ের দাবিতে চাপ সৃষ্টি এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। একাধিক ঘটনায় সালিস-মীমাংসার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের ঘটনাও রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, মানসম্মানের ভয়ে তারা সালিশের মাধ্যমে টাকা দিতে বাধ্য হয়েছেন। তবে মামলার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫২:৫২   ১৯১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ