ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী পুরুষসহ আহত দেড় শতাধিক

নবীগঞ্জে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী পুরুষসহ আহত দেড় শতাধিক


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬


 নবীগঞ্জে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী পুরুষসহ আহত দেড় শতাধিক
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে পৃথক দুটি সংঘর্ষে দেড় শতাধিক লোক আহত হয়েছে। এর মধ্যে উভয় পক্ষে গুরুতর আহত ৭০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে॥ আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এসময় পুলিশের অভিযানে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা বোয়ালজোর গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারন ও সরকারী গোপাট নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সুত্রপাত হয়। ঐ গ্রামের আব্দূল খালিছ, আব্দুল বাহার গংদের সাথে একই গ্রামের নামদার মিয়া ও সুমন গংদের বিরোধ চলে আসছিল। এনিয়ে দুপক্ষের উত্তেজনা চলছিল,

সকালে উভয় পক্ষেরে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িত হয়। এসময় উভয় পক্ষে নারী পুরুষ সহ প্রায় ৫০ জন আহত হন। এদর মধ্যে গুরুতর আহত ৩০জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহতরা হলেন, আব্দুল খালিছ, আব্দুল বাহার, নামদার মিয়, সুমন মিয়া, নজরুল মিয়া,সামাদ মিয়া,জাকির মিয়া,রুহেল মিয়া,তকলিছ মিয়া, কমরুল মিয়া ও রেহানা বেগম প্রমুখ । সংঘর্ষের সময় পুলিশ পিকআপ দিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
কারখানা গ্রামের আব্দুল বাহার জানান, কোন উত্তেজনা ছাড়াই সকালে নামদার মিয়া ও সুমনের গ্রুপের লোকজন আমাদের বাড়ি ঘরে হামলা করেছে। আমাদের নারী পুরুষসহ ২৫ জন কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানা গ্রামের সুমন মিয়া বলেন, আমাদের সাথে খালিছ মিয়া গংদের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গালাগালি করলে সংঘর্ষ হয়। আমাদের পক্ষে অনেক আহত আছেন এর মধ্যে ১০/১২ জনকে সিলেট নেয়া হয়েছে।
ইউপি সদস্য শাহ সুলতান আহমদ বলেন, তিনি এলাকায় নেই, তবে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে বলে জেনেছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
এদিকে উপজেলার বাউশা ইউনিয়নের দেবপাড়া (বাশডর) গ্রামে পূর্ব বিরোধের জেরধরে সোমবার সকালে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী সংঘর্ষে নারী, শিশুসহ উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ৪০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া (বাশডর) গ্রামের একই গোষ্ঠির আব্দুল মন্নাফ এবং মাসুক মিয়ার মধ্যে ইসমত আলীর বাড়ীর রাস্তাকে কেন্দ্র করে মাস দু’য়েক ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জেরধরে রবিবার রাতে আব্দুল মন্নাফ পক্ষের লোকজন মাসুক মিয়া পক্ষের এক যুবককে মারধোর করে ।
এর জের দরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন হাকডাক দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শত শত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর আহত একরাম মিয়া(৩০), কাচা মিয়া(৪৫), কামরান মিয়া(২৫), জুনেদ মিয়া(৪০, আকামত মিয়া(৪৫, আ: সালাম(৫৫), কানিজ বেগম(৪৫), শাহজাহান (৪০), আব্দাল মিয়া(৩০), রুবেল মিয়া(২৫), রুমন মিয়া(২২), সাবুল মিয়া(২৪), জামিল মিয়া(২০)সবুজ মিয়া(২২), হাসন মিয়া(৪৫),নরই মিয়া(৫০), বাছিত মিয়া (২৩), আসুক উদ্দিন(৩৫), আলীম উদ্দিন(৩৫, মনির মিয়া(৩৫), কাইয়ুম উদ্দিন (৩৫), আব্দুল ওয়াহিদ (৫৪), আবুল কালাম (৪৫), সাফাল মিয়া (৩১), শওকত আলী (৫০), লোকমান (২৪), কাজল উদ্দিন (৪২), রাবেয়া বেগম (২৫), মুকিদ আলী (৩৬), লাভলী বেগম (৩৫), রাহিমা বেগম (৩২)সহ ৩৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানিয়েছে, উভয় ঘটনায় বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কোন পক্ষের লোকজন মামলা দেননি। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের( টিএইচও) স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, তাদের এখানে উভয় ঘটনায় শতাধিক লোক চিকিৎসা নিয়েছেন। আবার অনেকে প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিয়েছেন। তাদের এখান থেকে প্রায় ৫০ জনের মতো সিলেট পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৮:৫৮   ২২ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল
সুজানগরে বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা
চাটমোহরে এলাকাবাসী পেলো কাঠের সেতু
ময়মনসিংহ-২ আসনে ভোটে কারচুপির অভিযোগ, ব্যালট সংরক্ষণে আদালতের নির্দেশ



আর্কাইভ