ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে এনসিপির নেতার বাড়িতে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ

নবীগঞ্জে এনসিপির নেতার বাড়িতে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬


 নবীগঞ্জে এনসিপির নেতার বাড়িতে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাউসি ছনকান্দি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালী এনসিপির নেতা জালাল মিয়ার বসত বাড়িতে অতর্কিত হামলা, ভাংচুর ও ঘরে আগুন লাগানোর ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জের নিভৃত পল্লী বাউসি গ্রামে গত ১ মার্চ দিবাগত রাত সাড়ে ৩ ঘটিকায় সময়। গতকাল ৩ মার্চ এঘটনায় নবীগঞ্জ থানায় এনসিপি নেতা জালাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন।
মামলা সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের বাউশি গ্রামের আনু মিয়ার পুত্র এনসিপির নেতা মোঃ জালাল উদ্দিন এর বসত বাড়িতে পুর্ব শক্রতার জের ধরে গত(১লা মার্চ) দিবাগত-রাত সাড়ে তিন ঘটিকায় মাদক স¤্রাট ও মার্ডার মামলার আসামী একই গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আবেদ আলী, আমীর উদ্দিন(২৫), কালা মিয়া (৪৫), সত্তার মিয়া(৫০), মুক্তার মিয়া (২৭), সালাম মিয়া (৪৫)গংদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এনসিপি নেতা জালালকে হত্যার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালায় ও গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়।

এ সময় ঘরে থাকা একটি গাভী এবং হাস, মুরগী নিয়ে পালিয়ে যায়। তাছাড়া ঘরের ভিতর থাকা তিন ছাগল পুড়ে ছাই হয়ে যায়। এই বিষয়ে এনসিপির নেতা জালাল মিয়া ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গত বছর আওয়ামীলীগের প্রভাশালী নেতা আজমান মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সংঘর্ষ হয় । এসময় আজমান মিয়া গংরা জালাল মিয়ার চাচাতো ভাই মৃত আব্দুল বারিক মিয়ার ছেলে তারা মিয়া(৬০)কে কুপিয়ে রক্তাক্ত করে।

পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এছাড়া উক্ত ব্যক্তিরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে এবং তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার বিভিন্ন অভিযোগ ও উঠেছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ এনসিপি নেতা জালাল মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৪:২৮   ২১৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ