ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের ইফতার ও আলোচনা সভা

কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের ইফতার ও আলোচনা সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ ২০২৬


কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের ইফতার ও আলোচনা সভা
গাজীপুর: কালীগঞ্জে প্রাণ আরএফএল গ্রুপের উদ্যোগে কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলা ডাকঘর সড়কের নবান্ন রেষ্টুরেন্টে জি.এম সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।
গণসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান আরমান।
ইফতারের পূর্বে প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা, বর্তমান চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী সহ সকল কর্মকর্তা ও কর্মচারীর সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:৩২   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ