ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ জন

কালীগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ জন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ ২০২৬


 কালীগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ জন
গাজীপুর: কালীগঞ্জে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও মোড়লবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী নিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। অটোরিক্সার চালক মোড়লবাড়ী এলাকায় বাইপাস সড়কে একটি গাড়ি পাশ কাটাতে গিয়ে বিপরীত লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিক্সার যাত্রী দিনাজপুরের চিরিরবন্দর থানার বাসিন্দা ও গাজীপুরের একটি পোশাক কারখানা কর্মচারী নূর আলম ঘটনাস্থলেই মারা যান।

এছাড়াও সংঘর্ষে দেওয়ানগঞ্জের রবিন (৩৫), টাঙ্গাইল মধুপুরের রাশেদ রানা (২৪), সিরাজগঞ্জের ফরহাদ (১৯) এবং নরসিংদীর রায়পুরার মাইন উদ্দিন (৩০) আহত হয় এবং ট্রাকের পিছনে থাকা প্রাণ কোম্পানীর একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক গুরুতর আহত দুইজনকে ঢাকায় রেফার্ড করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৭:৫০   ১০১ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ