ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী

দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ ২০২৬


দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী

ঢাকা: দোহারে ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী পায়েল(৩৩)। শুক্রবার ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পলাতক রয়েছে তার স্ত্রী পায়েল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ফিরোজ হোসেন জয়পাড়া বাজারের ব্যবসায়ী। তিনি ঐ এলাকার শেখ আনছারের ছেলে।

ফিরোজের পরিবার সুত্রে জানা যায়, ফিরোজের সাথে ১৬/১৭ বছর আগে পৌরসভা এরিয়ার জয়পাড়া-খাড়াকান্দা এলাকার পায়েলের সঙ্গে বিয়ে হয়। তাদের বিবাহিত সংসারে ২ সন্তান থাকলেও বিয়ের ৬/৭ বছর পর থেকেই পরকিয়া জড়িয়ে পড়েন তার স্ত্রী পায়েল। এসব নিয়ে প্রায়ই তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। তারই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে স্বামী ফিরোজ ঘুমে থাকা অবস্থায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী পায়েল।

এসময় ফিরোজ আলমের আর্তচিৎকারে বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন।
ফিরোজ আলমের স্ত্রী পায়েল আক্তারের বাবার বাড়িতে গেলে পায়েলের সন্ধান পাওয়া যায় নাই। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পায়েলের পিত্রালয়ের লোকজন বাড়ি ছেড়ে গা-ডাকা দেয়।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আল-মামুন জানান, ফিরোজ আলমের স্ত্রী পায়েল আক্তারের বিষয়ে পূর্বে অনেক অভিযোগ পেয়েছি।
অনেক চেষ্টা করেও পায়েলের পরিবারের কারোও কোন বক্তব্য পাওয়া যায় নাই।

এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনা অবগত হয়েছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:০১   ২১৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ