ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাকাবের আওয়ামী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ

রাকাবের আওয়ামী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ ২০২৬


রাকাবের আওয়ামী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ

রাজশাহী: কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর শ্রমিকদের আওয়ামীপন্থী সংগঠন ‘কর্মচারি সংসদ’ (রাজ-৬১১)-এর যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রাজশাহী শ্রম আদালত। গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী শ্রম আদালতের চেয়ারম্যান স্বাক্ষরিত এক রায়ে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে সংগঠনটির কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালতের রায়ে উল্লেখ করা হয়, রাজ-৬১১ ট্রেড ইউনিয়নটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত হিসেবে কার্যক্রম পরিচালনা করেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবেও এ ইউনিয়নের সম্পৃক্ততার বিষয়টি প্রতীয়মান হয়।
রায়ে আরও বলা হয়, গত ১২ মে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে প্রেক্ষাপটে রাজ-৬১১ ট্রেড ইউনিয়নের কার্যক্রম আলাদাভাবে স্থগিত করার প্রয়োজনীয়তা নেই। তবে সংগঠনের নেতৃবৃন্দ বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত হলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া শ্রম আইন ২০০৬-এর ১৯০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের কার্যক্রমের বিরুদ্ধে শ্রম দপ্তরে আবেদন করার সুযোগ রয়েছে বলে রায়ে বলা হয়।
উল্লেখ্য, গত বছরের ২২ মে বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক স্মারকে কর্মচারি সংসদের ২৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি হন রায়হান আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আরিফুল ইসলাম।
এছাড়া কার্যকরী সহ-সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দ নির্বাচিত হন।
তবে কমিটি অনুমোদনের পর থেকেই এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। সমালোচকদের দাবি, মূল দল নিষিদ্ধ থাকলে সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনের কমিটি কীভাবে অনুমোদন পায়—তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
রাকাবে শ্রমিকদের আরেকটি সংগঠন হলো বিএনপিপন্থী ‘কর্মচারি পরিষদ’ (রাজ-২১৮৭)। জানা গেছে, বিগত সময়ে আওয়ামীপন্থী কর্মচারি সংসদ সক্রিয় থাকলেও কর্মচারি পরিষদ ছিল নিষ্ক্রিয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্মচারি পরিষদ সক্রিয় হয়ে ওঠে।
আদালতের রায়ে বিএনপিপন্থী কর্মচারি পরিষদের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই বলে জানা গেছে।

মামলায় জয় লাভের পর মহানগর বিএনপি ও শ্রমিক দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী কর্মচারি পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫১:২৪   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ