ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে আগুনে পুড়ে ছাই হতদরিদ্র তিন পরিবারের বসতঘর

বাউফলে আগুনে পুড়ে ছাই হতদরিদ্র তিন পরিবারের বসতঘর


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৭ মার্চ ২০২৬


 বাউফলে আগুনে পুড়ে ছাই হতদরিদ্র তিন পরিবারের বসতঘর

পটুয়াখালী: বাউফল উপজেলায় অগ্নিকাণ্ডে হতদরিদ্র তিন পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরের কোনো মালামালই রক্ষা করতে পারেনি।শুক্রবার,৬ মার্চ দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামের মৃধা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক রুহুল ও তার চাচাতো ভাই মৃত ফরহাদের পরিবার এবং দিনমজুর মোতালেবের পরিবার। তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি।
বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাব্বির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই তিনটি বসতঘর পুড়ে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩৬   ১৮০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ