ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

চাটমোহরে কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ ২০২৬


 চাটমোহরে কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
পাবনা: চাটমোহরে পুকুর সংস্কারের সময় দীর্ঘ প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হান্ডিয়ার ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মঠ পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেন।

জানা গেছে, হান্ডিয়ালের বাঘলবাড়ি কৈ গ্রামে নিমগাছি প্রকল্পের আওতায় স্থানীয় সুফলভোগী মৎস্যজীবিরা মঠ পুকুরে মাছ চাষ করে থাকেন। কয়েকদিন ধরে পুকুরটি সংস্কারের কাজ চলছিল। শনিবার বেলা ১১টার দিকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার সময় দ্বি-খন্ডিত একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি মাটির সাথে উঠে আসে। পরে স্থানীয়রা পুলিশকে জানালে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও পুলিশ সদস্যরা গিয়ে ঘটনাস্থল থেকে বিষ্ণ মূর্তিটি উদ্ধার করে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মূর্তিটি বিষ্ণু দেবতার এবং সেটি কষ্টিপাথরের বলে নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, বাঘলবাড়ি কৈ গ্রামের মঠের পুকুরে একটি প্রাচীন বিষ্ণুমূর্তির ভগ্নাংশ পাওয়া গেছে। ঐতিহাসিক নির্দশনটি প্রতœতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মূর্তিটি কষ্টিপাথরের কিনা বা কতো বছরের পুরোনো সেটি প্রতœতত্ত্ব বিভাগ নিশ্চিত করবে বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০২:১১   ২৭৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ