ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে নাতীন ধর্ষণের অভিযোগ নানা গ্রেফতার

বাউফলে নাতীন ধর্ষণের অভিযোগ নানা গ্রেফতার


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৭ মার্চ ২০২৬


 বাউফলে নাতীন ধর্ষণের অভিযোগ নানা গ্রেফতার

পটুয়াখালী: বাউফল উপজেলায় ৯ বছর বয়সি নাতীনকে ধর্ষনের অভিযোগে নানা লালু শাহকে গ্রেফতার করেছে প্রশাসন। শুক্রবার রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশর‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। লালুশাহ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নং ওয়ার্ডেও বাসিন্দা। এরা সম্পর্কে নানা নাতী বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, রবিবার (১ মার্চ) সন্ধ্যায় ধানদী গ্রামে একটি খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন লালুশাহ।পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রবিবার রাতেই বাউফল হাসপাতালে ভর্তি করা হয়।

বাউফল উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, এক পর্যায়ে শারীরিক অবস্থা বিবেচনা করে ফরেনসি রিপোর্টের জন্য ওই রাতেই (১ মার্চ) শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান,ঘটনার দিনই শিশুটির পরিবার থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপর অভিযুক্ত লালু শাহকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। আজ (শনিবার) অভিযুক্তকে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:০৮   ১৭৬ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ