ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইয়াবা সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলনেতার কারাদণ্ড

ইয়াবা সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলনেতার কারাদণ্ড


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


 ইয়াবা সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলনেতার কারাদণ্ড

পটুয়াখালী: কলাপাড়ায় ইয়াবা সেবনকালে আটকের পর এক স্বেচ্ছাসেবক দলনেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ৯ মার্চ রাতে বালিয়াতলী ইউপির বাইশাখলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেন উপজেলার বালীয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ওই এলাকার মুনসুর হকের ছেলে।
জানাযায়, রাত দশটার দিকে বাইশাখলা ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াবা সেবনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (আবগারি) সদস্যদের হাতে আটক হন তিনি। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।
ইয়াসিন সাদিক  জানান, দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেনের বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অনেক অভিযোগ রয়েছে। সোমবার রাতে আবগারি পটুয়াখালীর একটি চৌকস টিমের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেনকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:২৮   ২১৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ