ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই নারী আটক

পটুয়াখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই নারী আটক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


 পটুয়াখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই নারী আটক

পটুয়াখালী: সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) পটুয়াখালী কার্যালয়। সোমবার,৯ মার্চ সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পটুয়াখালী সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাধঘাট এলাকায় জনি মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোসা. লিমা বেগমের (২৮) কক্ষে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তার পরিহিত সালোয়ারের পকেটে থাকা একটি ছোট ব্যাগ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে পুরাতন হাসপাতাল রোড এলাকায় আরেকটি অভিযানে সোনিয়া বেগম (৩০)-এর কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় লিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১০(ক) ও ১৯(ক) ধারায় পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন ডিএনসির উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ।
অন্যদিকে সোনিয়া বেগমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম। ডিএনসি জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:১৫   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ