ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স সভা

রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স সভা


রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স সভা

রাজশাহী: বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক। কনফারেন্সটি সঞ্চালনা করেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ।

কনফারেন্সে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের প্রতিনিধি ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), সহকারী পুলিশ কমিশনার, মহানগরের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), র‍্যাব-৫ এর সহকারী অধিনায়ক, বিজিবির ১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর কর্মকর্তা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের প্রতিনিধিসহ সকল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক, রাজশাহী সদর ও পবা পারিবারিক আদালতের বিচারকসহ বিচার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কনফারেন্সে আলোচনায় উঠে আসে মামলা নিষ্পত্তির গতি বাড়ানো, তদন্ত কার্যক্রমের মান উন্নয়ন, আদালতে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের কার্যকর পদ্ধতি এবং বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নানা বিষয়। এ সময় বিচারিক কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলেন, বিচারক সংকট থাকা সত্ত্বেও রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল পরিচালনার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হকের নেতৃত্বে আদালতের কার্যক্রম গতিশীল হওয়ায় তার ভূয়সী প্রশংসা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৬:২৬   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ